সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক | চ্যানেল খুলনা

ফকিরহাটের ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক

বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার ৩ সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত আসামী এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পর থেকে সে পালিয়ে রয়েছে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে গত ৩০ অক্টোবর সকাল ৮টর দিকে ওই শিশুর বাবা বাড়ি থেকে বাইরে কাজে চলে যান। সকাল ১০টার দিকে মা তার বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় ওই শিশু বাড়িতে একাই ছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। শিশুদের সাথে খেলার সময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি যেতে বললে সে বাড়ি চলে যায়।

এসময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটির বাড়িতে যেয়ে তাকে গোয়াল ঘরে আসতে বলেন। কিন্তু ভয় পেয়ে শিশুটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ওই অভিযুক্ত ব্যক্তি ঘরের খোলা জানালা দিয়ে তার হাতে থাকা হাসুয়া দিয়ে ভয় দেখায়। এক পর্যায়ে ভয় পেয়ে শিশুটি তার সাথে গোয়ালঘরে যায়। এরপর গোয়ালঘরের শিশুটি ওপর যৌন নির্যাতন করে। এসময় শিশুটি ব্যাথা পেয়ে চিৎকার দিলে এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই লম্পট ব্যক্তি পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে মো: রমজান মোড়ল (৭০) নামের এক বৃদ্ধকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় একটি মামলা করেন। মামলা নং-৭, তারিখ-১১/১১/২০২৫ইং।

ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মামলাটি তদন্তধিন আছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।