সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রফেসর ড. মোঃ মাহবুব আলম’কে কুয়েটের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

প্রফেসর ড. মোঃ মাহবুব আলম’কে কুয়েটের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান

0-4064x3048-0-0-{}-0-12#

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভ‚ঞা।

বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলমের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী ও বিশেষ অতিথিগণ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ মাহবুব আলম তাঁর শিক্ষকতা জীবন নিয়ে তথ্য বহুল ও জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ তাদের বক্তব্যে বিদায়ী প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এর বর্নাঢ্য শিক্ষকতা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।