সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার অর্থ সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার অর্থ সহায়তা প্রদান

বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা দুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছে।

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের পক্ষে এডিসি (রেভিনিউ) মুকুল কুমার মৈত্র পে অর্ডারটি গ্রহণ করেন।

এসময় তিনি বরিশাল সমিতির এরকম জনহিতকর উদ্যোগের প্রশংসা করেন এবং অন্যান্য সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদেরকেও এজাতীয় কল্যাণমুখী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট আব্দুল মালেক, সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, কর্মসূচির আহবায়ক আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, সদস্য সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বালী,সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার, শিক্ষক আবুল কালাম, মো: আলী হোসেন, আলহাজ্ব আবুল হাসান শেখ, লিটন হাওলাদার, মো: মিজানুর রহমান প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।