সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সালাম মূর্শেদী এমপি

খুলনা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম বর্ধিত সভা এবং কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার নগরীর লোয়ার যশোর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকার পাশাপাশি বক্তৃতা প্রদান করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। সভার মধ্যাহ্নের বিরতিতে সংসদ সদস্যের খুলনাস্থ রাজনৈতিক কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথেও মতবিনিময় সভায় মিলিত হন।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ও আ’লীগের সংগঠনকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের কারণে দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। পাচ্ছে নতুন নতুন স্বীকৃতি। সবাইকে ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার আহবান জানান।
উল্লেখ্য গত ৩ জানুয়ারি শেখ হারুনুর রশীদকে সভাপতি ও এ্যাড. সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভায় কমিটির বিভিন্ন পদের সদস্যরা উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।