সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিন্টু সভাপতি, কালু সাধারণ সম্পাদক; পদ্মা মেঘনা যমুনা ট্যাকংলরী শ্রমিক কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

পিন্টু সভাপতি, কালু সাধারণ সম্পাদক; পদ্মা মেঘনা যমুনা ট্যাকংলরী শ্রমিক কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন

চ্যানেল খুলনা ডেস্কঃ পদ্মা মেঘনা যমুনা ট্যাকংলরী শ্রমিক কল্যান সমিতির ৮ম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু সাধারণ সম্পাদক পদে পুনরায় মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু নির্বাচিত হয়েছেন।
গতকাল সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক কার্য নির্বাহী ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০৪ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীক নিয়ে বর্তমান সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রমজান আলী শেখ বটগাছ প্রতীকে ভোট পেয়েছেন ৭৯। সহ-সাধারন সম্পাদক মোঃ জামির খান এবং কার্য নির্বাহী সদস্য পদে মোঃ নাসির মোড়ল ও সোহরাব হাওলাদার নির্বাচিত হয়েছেন। এর আগে সভাপতি পদে সুলতান মাহমুদ পিন্টু, সহ-সভাপতি রুহুল আমিন ফরাজী, কোষাধ্যক্ষ আঃ বারেক খান, সাংগঠনিক সম্পাদক শেখ খোকন, লাইন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মোঃ বাবুল হোসেন বাবলা ও প্রচার সম্পাদক পদে
মিজানুর রহমান মিজু বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত ৪ টি পদে সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে
নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়ীত্বে ছিলেন এ্যাডঃ শেখ মাসুদ হোসেন রনি, অধ্যাপক আবুল কালাম আজাদ ও এ,কে,এম কুতুব উদ্দিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।