সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাপুলের দুর্নীতির দায় বিএনপিকেই নিতে হবে: হানিফ | চ্যানেল খুলনা

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকেই নিতে হবে: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, পাপুল সরকারদলীয় নয়, স্বতন্ত্র সংসদ সদস্য। তার বিরুদ্ধে অর্থ আয়সহ যেসব দুর্নীতির অভিযোগ উঠছে সেসব দুর্নীতিগুলো বিএনপির সময় হয়েছে।

এর দায় বিএনপিকেই বহন করতে হবে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য। আর ভোটের সময় দেখা যায় তাদের কোনো এজেন্ট থাকে না, ভোটার থাকেনা। আর প্রশাসনতো ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দেয়না।

তিনি আরও বলেন, পদ্মাসেতুতে কোনো দুর্নীতি হয়নি এটা আর্ন্তজাতিক আদালতে প্রমাণিত। এটা বিএনপির কাল্পনিক অভিযোগ। এটা নিয়ে কথা বলার মাধ্যমেই প্রমাণ হয় এই কাল্পনিক অভিযোগের পেছনে বিএনপিরই মদদ ছিল।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।