সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের পাটকলের সংকট, সমাধান ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় | চ্যানেল খুলনা

পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের পাটকলের সংকট, সমাধান ও সম্ভাবনা নিয়ে মত বিনিময়

খবর বিজ্ঞপ্তিঃ পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল (শুক্রবার) সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বন্ধ পাটকলের সংকট, সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির কেন্দ্রীয় সাঃ সম্পাদক খালিদ হোসেন। সভায় অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক শহীদুল্লাহ চৌধুরি। এ সময় উপস্থিত ছিলেন পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদ খুলনার আহবায়ক হারুনুর রশিদ মল্লিক, টিইউসির মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, প্লাটিনাম মিল শ্রমিক নেতা খলিলুর রহমান, শ্রমিক নেতা এস এম ফারুকুল ইসলাম, ইস্টার্ণ জুট মিল সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দীন, সাঃ সম্পাদক মোঃ ইউসুফ, জাতীয় শ্রমিক জোট খুলনার সভাপতি চান মিয়া প্রমূখ। সভায় খুলনায় বন্ধকৃত পাটকল আধুনিকায়নের মাধ্যমে চালু, শ্রমিকদের সকল পাওনা পরিশোধসহ সারাদেশে শ্রমিক কর্মচারিদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।