সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবার থেকে বিদায় নিয়ে ঢাকায় বিএনপি-জামায়াত: শিক্ষামন্ত্রী | চ্যানেল খুলনা

পরিবার থেকে বিদায় নিয়ে ঢাকায় বিএনপি-জামায়াত: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির যে সমাবেশ রয়েছে। ইতোমধ্যে সেই সমাবেশে যোগ দিয়েছেন জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। তারা পরিবার থেকে বিদায় নিয়ে গেছেন। তার অর্থ কি? তারা আমাদের অর্জনগুলো, জাতির ও দেশের অর্জনকে নস্যাৎ করতে চায়। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রায়পুর সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথাগুলো জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল দেশের প্রথম কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন টাকে জামায়াত-বিএনপি সহিংসতা করার প্রস্তুত নিয়েছে। স্বাভাবিকভাবে দেশবাসীর কাছে নানা আশংকা জন্ম দিয়েছে।

জামায়াত বিএনপির অপশক্তি দেশে কোন বিশৃঙ্খলা না ঘটাতে পারে। সেই জন্য আমরাও প্রস্তুত আছি জনগণকে পাশে নিয়ে। আওয়ামী লীগ জনগণের দল হিসাবে, আমরা জনগণের পাশে আছি। আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। শান্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি দল হিসাবে আমরা রাজপথে থাকবো। মানুষের জানমাল রক্ষার স্বার্থে। জনগণ ও আমাদের সঙ্গে থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।