সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পবিত্র আশুরা উপলক্ষে ইমাম পাড়া পরিদর্শনে নগর বিএনপি | চ্যানেল খুলনা

পবিত্র আশুরা উপলক্ষে ইমাম পাড়া পরিদর্শনে নগর বিএনপি

পবিত্র আশুরা উপলক্ষে গতকাল শনিবার বিকেলে খালিশপুর হাউজিং এর ইমাম পাড়া এবং বাদ মাগরিব ফেরিঘাট মোড়ের ইমাম পাড়ায় যান এবং ফুলের শুভেচ্ছা জানান নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। নগর বিএনপির পক্ষ থেকে তিনি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় মঞ্জু বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তার পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তাদের এই দৃষ্টান্ত অনুসরণ করে জনগণের সেবাই সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আবুল কালাম জিয়া, মহিউদ্দিন টারজান, সুলতান আহমেদ, মেহেদী হাসান সোহাগ, মোল্যা ফিরোজ আহমেদ, শাকিল আহমেদ, ইকবাল হোসেন, সেলিম নবী ডালু, জাবীর আলি, ইফতেখার জাহান নবীন, ওহাব শরীফ, সুলতান মাহমুদ সুমন, আতিয়া রহমান, শফিক মাস্টার, মুশফিকুর রহমান অভি, আরিফুর রহমান অলিফ, লাভলু শেখ, মো. রাশেদ, মাহিম আহমেদ রুবেল, রাজিবুল হাসান বাপ্পী, মাসুদ রানা, শামসুর রহমান মানিক, ডালিম কাজী, ইয়াসিন আরাফাত, রাজু আহমেদ রাজ, এমরান হোসেন, রিপন শিকদার, মনির হোসেন, আল মুহাইমিন রেজা, আসাদুজ্জামান রিপন, নাসির শিকদার, ডাবলু খন্দকার, সাইদুল ইসলাম সাদী, সিয়াম আহম্মেদ সাগর, মাসুম তামিম প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।