সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নড়াইলে দুর্ধর্ষ ডাকাতি!নগদ টাকা, স্বর্ণালংকার ওমোটরসাইকেল লুট | চ্যানেল খুলনা

নড়াইলে দুর্ধর্ষ ডাকাতি!নগদ টাকা, স্বর্ণালংকার ওমোটরসাইকেল লুট

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় ডাকাতরা ঘরের কেচি গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকা সহ ৮ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। ৩ জুলাই (বুধবার) রাত আড়াই টার দিকে নলামারা গ্রামের মফিজ চৌধুরীর বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের কেচি গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মফিজ ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ ৩,৫১,০০০/= (তিন লক্ষ একান্ন হাজার) টাকা, একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি মফিজের বাড়ি রাতে ডাকাতি হয়েছে।সে কৃষি কাজ করে কিছু সম্পদ বানিয়েছে এবং তার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল ডাকাতেরা সবকিছু লুট করে তাকে সর্বশান্ত করে দিয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।