সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে বিএনপির মনজুর | চ্যানেল খুলনা

নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে বিএনপির মনজুর

চ্যানেল খুলনা ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক মেয়র মনজুর আলম মনজু। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আলমগীর নামে এক ব্যক্তিসহ মোট তিনজন ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনজুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে বেশ গোপনীয়তা রক্ষা করা হলেও শেষ পর্যন্ত বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান তা নিশ্চিত করেন। এ নিয়ে চার দিনে আওয়ামী লীগের বর্তমান মেয়রসহ ১৪ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনজুর ২০১০ সালে বিএনপিতে যোগ দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে ২০১৫ সালে আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীনের কাছে হেরে গিয়ে ভোট বর্জনের পাশাপাশি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এরপর মনজুর বেশ কিছুদিন নীরব থাকার পর ফের আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেয়ার চেষ্টা করেন। তিনি সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মাধ্যমে ক্ষমতাসীন দলে আসতে চাইলেও সংশ্লিষ্ট নেতাদের সাড়া না পেয়ে তার যোগ দেয়া হয়নি।

তবে রাজনৈতিক তৎপরতায় নীরব থাকলেও মনজুর প্রতিবছর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুতে শোক দিবস ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি পালন করেন।

বিএনপি সূত্র জানায়, তাদের সমর্থন নিয়ে মেয়র হওয়ার পর দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন মনজুর। কিন্তু বরাবরই তিনি চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। তাকে কখনও সরকারবিরোধী আন্দোলনে এক দিনের জন্যও মাঠে নামতে দেখা যায়নি।

এদিকে, সিটি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে মনজুরের সাথে যোগোযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, আওয়ামী লীগ থেকে ডাক পেলে তিনি দলের পক্ষে মেয়র পদে ভোটের লড়াইয়ে নামতে ইচ্ছুক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।