সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জা ফখরুলের চিঠি | চ্যানেল খুলনা

নেতাকর্মীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জা ফখরুলের চিঠি

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি পাঠান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন মহাসচিব। দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে চিঠিটি পাঠানো হয়।
তবে কীভাবে চিঠি পাঠানো হয়েছে বা দলের পক্ষ থেকে কে চিঠি নিয়ে গেছেন সে বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তবে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফরা জানান, কার্যালয়ের একজন প্রতিনিধিকে দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও বিএনপি সূত্র জানায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।