সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিসচা'র খুলনা জেলা কমিটির পরিচয় পত্র বিতরণ | চ্যানেল খুলনা

নিসচা’র খুলনা জেলা কমিটির পরিচয় পত্র বিতরণ

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা শাখা কমিটির পরিচয় পত্র বিতরণ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও নিসচা’র খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন নিসচা’র খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক গাজী অহিদুজ্জামান খোকন। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সহ সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা’র খুলনা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন তালুকদার সোহাগ। খুলনা জেলা কমিটির সহ সম্পাদক রোটারিয়ান মফিজ আহমেদ মজুমদার, অর্থ সম্পাদক মোঃ আসলাম হোসেন, প্রচার সম্পাদক বনানী আফরোজ, কার্যনির্বাহী সদস্য ভীষ্ম দেব মন্ডল, নিসচার জেলা নেতা গৌতম কুন্ডু, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফিরোজ আলী, মোঃ নাফিজ ইকবাল, ওয়াহিদুল ইসলাম সিদ্দিকী,মোহাম্মদ ফরিদ খান, রাকিব উদ্দিন ফারাজি, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনা মহানগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বেচাকেনা করছেন তারা।

বক্তারা খুলনা মহানগরীর ফুটপাতগুলো দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।