সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্ভীকের উদ্যোগে শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

নির্ভীকের উদ্যোগে শোক দিবস পালিত

খুলনা মহানগরে “নির্ভীক সমাজ কল্যাণ সংস্থা”-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

রোববার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্ভীক-এর অস্থায়ী কার্যালয় মুজগুন্নিতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোক দিবসের আলোচনা সভা সংগঠনের সভাপতি এস এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক মহসিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেহউদ্দিন তুহিন ও আইন বিষযক সম্পাদক শেখ জামাল উদ্দিন প্রমুখ । এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।