সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করে চলতে হবে: তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করে চলতে হবে: তালুকদার আব্দুল খালেক

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনা নগরীর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে ঘরে থাকা চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করে চলতে হবে। সরকার সর্বস্তরের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। করোনায় ঘরে থাকা কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের দায়িত্ব। করোনা পরিস্থিতিতে সারাদেশে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানিবক সহায়তা হিসেবে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে সরকার।

ত্রাণসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ১১, ২৯, ও ২২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট এক হাজার দুইশত ৮৪ ঘরে থাকা কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।