সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিউজপ্রিন্ট মিলস্ শ্রমিক ভবন মাদ্রাসার ছাত্র বলাৎকার: শিক্ষক গ্রেফতার | চ্যানেল খুলনা

নিউজপ্রিন্ট মিলস্ শ্রমিক ভবন মাদ্রাসার ছাত্র বলাৎকার: শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
খুলনায় মাদ্রাসা ছাত্র (৮) বলাৎকারের ঘটনায় এক শিক্ষক কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ জুলাই খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস্ মাদ্রাসার বডিংয়ে ছাত্রটি বলাৎকারের শিকার হয়। এই ঘটনায় দায়ের কৃত মামলায় আজ রাতে মাদ্রাসা শিক্ষক আল আমিন (২৭) কে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।

অভিযুক্ত শিক্ষক আল আমিন গােপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতাইশে গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি নিউজপ্রিন্ট মিলস্ ভবন মাদরাসার শিক্ষক।

বলাৎকারে শিকার মাদ্রাসা ছাত্র খুলনা জেলার দিঘলিয়া থানার দিয়াড়া দক্ষিণপাড়ার জনৈক ব্যক্তির ছেলে (৮)। সে ঐ মাদ্রাসার নজেরানা শাখায় পড়াশুনা করতো এবং মাদ্রাসার বডিংএ থাকত। এই সূত্রে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার ছাত্র একই রুমে থাকত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, ওই ছাত্রের মা গত ১ আগষ্ট তার ছেলেকে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদ্রাসায় দেখতে যায়। এসয়ে ছেলের অবস্থা খারাপ দেখে তার কাছে জানতে পারে যে শিক্ষক আল আমিন গত রাতে তাকে মাদ্রাসার অজু খানায় নিয়ে মারধোর করে বলাৎকার করেছে। এর আগেও বেশ কয়েকবার আল আমিন এ কাজ করেছে।
এই ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মাদ্রাসা শিক্ষক আল আমিন কে গ্রেফতার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।