সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নাগরিক ঐক্যের টিয়াবুনিয়া শাখার কমিটি গঠন | চ্যানেল খুলনা

নাগরিক ঐক্যের টিয়াবুনিয়া শাখার কমিটি গঠন

নির্বাচন ,পুলিশ ও স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের দুর্নীতির আশু তদন্ত ও সচিবলায়ে অগ্নিকান্ডের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে নাগরিক ঐক্য। এ সংগঠনের পক্ষথেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধের পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতার নিরসনের ডুমুরিয়ার মির্জাপুর,টিয়াবুনিয়া,লেবুবুনিয়া,ধানিবুনিয়া ও পূর্ব কানাইডাঙ্গায় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এ সব এলাকায় বেকারত্বের কারনে মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত পরিবারের রেশনিং ব্যবস্থা চালুর দাবি করা হয়। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া এলাকায় দলের এক কর্মীসভায় নেতৃবৃন্দ এ দাবি করেন । কর্মীসভায় সভাপতিত্ব করেন দলের নগর শাখার সাংগঠনিক সম্পাদক ,সাংবাদিক শেখ জামিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি এ্যাড: মো: আবদুল মজিদ হাওলাদার । বিশেষ অতিথি ছিলেন নগর শাখার সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুর রহমান, জেলা শাখার সহ-সভাপতি আনসার আলী বিশ্বাস,নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু,যুগ্ম সম্পাদক শেখ মাহমুদ হাসান। অন্যনের মধ্যে বক্তৃতা করেন, জেলা শাখার মহিলা সম্পাদিকা তানিশা কামাল ও সদস্য আশুতোষ বিশ্বাস।
সভায় সরদার নুরুল ইসলামকে সভাপতি,আব্দুল করিমকে সহ-সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে দলের টিয়াবুনিয়া শাখার কমিটি গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।