সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নবনির্বাচিত বিসিবির পরিচালক জুলু কে এক্স ক্রিকেট এসোসিয়েশনের সংবর্ধনা | চ্যানেল খুলনা

নবনির্বাচিত বিসিবির পরিচালক জুলু কে এক্স ক্রিকেট এসোসিয়েশনের সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার জুলফিকার আলি খান জুলু-কে সংবর্ধনা জানিয়েছে এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন, খুলনা।

সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুলনা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে মোহাম্মদ নাসির হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম সোহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সংকর কর্মকার, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ আনসারুল হক, মনিরুল হাসান মনি, মোহাম্মদ আজিজ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের, সহ-সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর, প্রচার সম্পাদক ও সাংবাদিক আনিছুর রহমান কবির, এবং সদস্য জিয়াউর আলম জিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম, জাকির হোসেন রিপন, মোহাম্মদ মোস্তাক, মোহাম্মদ এজাজ, এডভোকেট সাজ্জাদ হোসেন বাপ্পি, আম্পেয়ার এসোসিয়েশনের সভাপতি খন্দকার হাসিনুল ইসলাম নিক, তারিকুল ইসলাম তুষার, বরকতউল্লাহ তুর্কি, মইনুল হাসান শিমুল, ও মোহাম্মদ আসাদসহ সংগঠনের শতাধিক সদস্য।

অনুষ্ঠানে বক্তারা জুলফিকার আলি খান জুলুর দীর্ঘদিনের ক্রিকেট জীবনের অবদান ও তার প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং খুলনাকে ক্রিকেটের কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ করবেন।

অনুষ্ঠানের শেষে জুলফিকার আলি খান জুলুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।