সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নতুন রাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

নতুন রাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তাঁর সহযাত্রীও আহত হন। নিহত আরোহীর নাম প্রশান্ত কুমার বালা (৪০) এবং আহতের নাম সুজিত বিশ্বাস (২৫)। তারা উভয়েই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর নতুন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা শহর থেকে একটি ট্রাক ও মোটরসাইকেল নতুন রাস্তার দিক থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটির সামনে পথচারী চলে আসায় পিছলে ট্রাকের তলায় চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত বালা নিহত ও সুজিত বিশ্বাস আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামরুজ্জামান জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।