সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ এর আয়োজনে আজ নগরভবনে খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সাথে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসাথে কাজ করা। নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহিৃত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভূক্তমূলক টেকসই নায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। সংলাপে তিনি বলেন, বিশ্বে সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবে নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে।
সিরাক এর নির্বাহী পরিচালক এস এম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।