সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরে সন্ত্রাসীর গুলিতে যুবক আহত | চ্যানেল খুলনা

নগরে সন্ত্রাসীর গুলিতে যুবক আহত

খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সৈকত (২৪) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের ১ নং কাস্টমঘাট এলাকার মনির শরবত স্টোরের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সৈকত নগরীর ৩ নং মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে।

সৈকতকে গুলির বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি বলেন, এ ঘটনাটি ঘটার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করে দিয়েছে। সন্ত্রাসীরা দ্রুত আটক হবে বলে তিনি আশাবাদি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।