সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল খুলনা

নগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীতে বৃরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানী লি: এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখা এ বৃ রোপন কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে নির্বাচিত মেয়র পরিবেশ উন্নয়নে বৃ রোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসে ভূমিকা রাখবে। একইসাথে নগরীতে স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশ সৃষ্টিতেও বৃক্ষের ভূমিকা অনেক। সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনার ফাঁকা জায়গায় বৃক্ষ রোপণের জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বৃটিশ-আমেরিকান ট্যোবাকো বাংলাদেশের এসিসট্যান্ট ম্যানেজার মোঃ কামরুল হাসান ও খুলনা অফিসের কমার্শিয়াল কমপ্লায়েন্স অফিসার উম্মে সালমা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংস্থাটি খুলনা মহানগরীতে রোপণের লক্ষ্যে ১২ হাজার ফলদ, বনজ, ঔষধী বৃক্ষের চারা হস্তান্তর করেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।