সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর দু’টি আবাসিক হোটেলে ডিবি’র অভিযানে আটক ৬ | চ্যানেল খুলনা

নগরীর দু’টি আবাসিক হোটেলে ডিবি’র অভিযানে আটক ৬

চ্যানেল খুলনা ডেস্কঃ নগরীর দু’টি আবাসিক হোটেল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)’র একটি টিম। গতকাল রবিবার মহানগরের সদর থানা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজন পুরুষ ও তিনজন মহিলাকে আটক করে।
আটককৃতরা হলেন মোছাঃ চাঁদনী (২৫), শেফালী বেগম (২৭), আছিয়া খাতুন (২৬), হাবিবুর রহমান (৩৩), মোহাম্মদ মনিরুজ্জামান (৪৫) ও ইদ্রিস মোল্লা (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর সদর থানাধীন লোয়ার যশোর রোডের গ্লোরি আবাসিক হোটেল ও সোনাডাঙ্গা থানার মজিদ সরণী রোডের নিউ হোটেল সুন্দরবন (আবাসিক) থেকে তাদের আটক করা হয়েছে। তাদের খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ এর আদালত বিচারক মোঃ শাহীদুল ইসলাম পাঁচজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক ছয়জনকে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।