সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রয়ের অপরাধে জেলা প্রশাসনের অর্থ দন্ড | চ্যানেল খুলনা

নগরীতে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রয়ের অপরাধে জেলা প্রশাসনের অর্থ দন্ড

চ্যানেল খুুলনা ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবজনিত দুর্যোগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত¡াবধানে বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর নিউমার্কেট, বয়রা বাজার ও দৌলতপুর বাজরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান এবং তাপসী রাবেয়া।
এসময় অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের অপরাধে কতিপয় ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুর্যোগকালীন সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা ও খাদ্যদ্রব্য মজুদ না করার জন্য উপস্থিত সকলকে সচেতন করা হয়। এছাড়া খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে মর্মে জানানো হয়। করোনার প্রাদুর্ভাবজনিত এই দুর্যোগকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে খুলনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।