সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ধানের শীষের পক্ষে খুলনা মহানগর যুবদলের গণসংযোগ | চ্যানেল খুলনা

ধানের শীষের পক্ষে খুলনা মহানগর যুবদলের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরীর খালিশপুর লিবার্টি হল চত্বর থেকে এ গণসংযোগ শুরু হয়। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে খুলনা মহানগর যুবদলসহ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।

গণসংযোগকালে খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন লিবার্টি হল চত্বর থেকে শুরু করে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন যুবদলের নেতারা। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

যুবদলের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। তারা আশা প্রকাশ করেন, খুলনা-৩ আসনের ভোটাররা ধানের শীষের পক্ষেই রায় দেবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।