সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় বিপিজেএ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় বিপিজেএ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

নগরীর খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ডে আল আকসা জামে মসজিদের সামনের দেওয়ালে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম কাজলের ছবি সম্বলিত আসন্ন মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতারের সময়সূচির প্যানা টানানো হয়। রাতের আধারে একটি কুচক্রী মহল তার ছবির উপরে কালি দিয়ে ছবির বিকৃতি ঘটায়। শুধু তাই, মুখের দাঁড়িতেও এমন জঘন্য অপকর্মটি করে। যা মুসলিম জাতির জন্য খুবই অবমাননাকর। এহেন জঘন্য কাজের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ সকল সদস্য তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসানসহ সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দাঁড়ি রাখা আমাদের মুসলিম পুরুষদের জন্য সুন্নত। আর এ সুন্নতের উপর যারা আঘাত হানে তারা ইসলামকে অস্বিকার করলো, নবীকে অপমান করলো। আমরা এমন জঘন্য কাজের সকল শ্রেণির মুসলিম ভাইদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাতে আহবান করবো। এবং সেই সাথে একজন কাউন্সিলর প্রার্থির ছবির উপর ঈর্ষান্বিত হয়ে এমন জঘন্য কাজ করা জন্যে খুলনার পুলিশ প্রশাসন ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক’কে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।