সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশের এই সংকটময় মুহুর্তে অধিক মুনাফাকারিদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা | চ্যানেল খুলনা

খাদ্যসামগ্রী বিতরণকালে জনউদ্যোগ খুলনার নেতৃবৃন্দ

দেশের এই সংকটময় মুহুর্তে অধিক মুনাফাকারিদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা

চ্যানেল খুলনা ডেস্কঃ নভেল করোনা ভাইরাসে তিন সপ্তাহ বেশি লকডাউনে মানবেতর জীবন-যাপন করছে কর্মহীন , শ্রমজীবীসহ সকল বেসরকারি কর্মচারীরা । অবিলম্বে শ্রমিক কর্মচারিদের পাওনা মিটিয়ে দেবার দাবি জানিয়েছে জনউদ্যোগ , খুলনা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন , করোনাভাইরাসে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, জীবন-জীবিকা থমকে গেছে। ত্রাণের অপেক্ষায় মানুষ । সীমিত ত্রান বন্টন ও একই ব্যক্তি একাধিক তালিকায়। ১০ টাকায় ওএমএস চাল বিক্রির কার্ড তৈরীতে দীর্ঘ কালক্ষেপন। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে নিতে হবে নানা উদ্যোগ। দেশের এই সংকটময় মুহুর্তে অধিক মুনাফাকারিদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। নগরীতে মশা নিধনের জন্য সিটি কর্পোরেশনের নিতে হবে কার্যকারি পদক্ষেপ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জনউদ্যোগ, খুলনা ও নাগরিক সমাজের উদ্যোগে নগরীতে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় করোনা প্রতিরোধে আমাদের করণীয় নিয়ে কর্মহীন করার কারণ নিয়ে আলোচনা করেন বিএমএ এর সভাপতি ডা: বাহারুল আলম। এ্যাড: শামীমা সুলতানা শীল সঞ্চালনায় অন্যনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,এ্যাড: আ ফ ম মহসীন , নরেশ দেবনাথ , আব্দুল হালিম, চিশতি মুস্তারি বানু, এ্যাড: আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। বক্তারা ইজিবাইক ও রিকশা চালক, ফুটপাত হকার, দিনমজুর, হ্যান্ডলিং শ্রমিকদের আলাদা আলাদাভাবে তালিকা করে ত্রাণ বন্টন করার জোর দাবি জানিয়েছেন এবং সরকারি উদ্যোগের পাশাপাশি সকল বেসরকারি উদ্যোগে নিরন্ন মানুষের পাশে থেকে সকলকে খাদ্য সামগ্রি বিতরণের আহ্বান জানানো হয়।- খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।