সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ | চ্যানেল খুলনা

দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৮,০০০ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২৭ জুন) ভোরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল শনিবার ভোর সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসায়। এ সময় রাঙামাটি থেকে ঢাকাগামী একটি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৮,০০০ ইয়াবাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ডিএনসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নদী থেকে উদ্ধার দুই মরদেহের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

কামারখন্দে মহাসড়কে নারীর মরদেহ উদ্ধার, পাশে বিয়ের লাল শাড়ি

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।