সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুইদিনের সফরে শুক্রবার খুলনায় আসছেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

দুইদিনের সফরে শুক্রবার খুলনায় আসছেন সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী দুইদিনের সফরে তার নির্বাচনী এলাকায় (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসছেন শুক্রবার।
সফরসূচি অনুযায়ি ওইদিন তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ৫ নভেম্বর শুক্রবার বিকাল চারটায় বিমান যোগে যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যা ৭টায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংসদের খুলনাস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় করবেন। শনিবার সকাল ১০টায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।