সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে দলিতের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন | চ্যানেল খুলনা

দাকোপে দলিতের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

???????

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনার দাকোপে আন্তর্জতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে পরিচালিত টুগেদার ফর টুমরো ইনহ্যান্সিং কোঅপারেশন ফর সোশ্যাল সাসটেননিবিলিটি প্রকল্পের আওতায় বেসরকারি এনজিও দলিত এর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

গতকাল রবিবার সকাল ১০টায় বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ মাঠে বাজুয়া ইউপি চেয়ারম্যান মানষ কুমার রায়ের সভাপতিত্বে ও প্রকল্প ব্যাবস্থাপক (টিএফটি) মোসাঃ লাইলা খাতুনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, সিভিক এনগেজমেন্টক্যাট ফান্ড (সিইএফ) কর্মসূচীর ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কনিগ, বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদ্য, এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন অফিসার (টিএফটি) মুশির্দা খাতুন, ইয়োথ প্রজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তার, প্রজেক্ট অফিসার (টিএফটি) মনোরমা সরদার, মনিটরিং অফিসার স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় সাংবাদিক পারুল বেগম ও নারী নেত্রী মিনাক্ষী সরকারকে আদম্য নারীর সম্মাননা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।