সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দরিদ্র জনগোষ্ঠির কাছে করোনা ভাইরাসের আতঙ্কের চেয়ে ক্ষুধার জ্বালা বেশি : মহানগর বিএনপি সভাপতি মঞ্জু | চ্যানেল খুলনা

দরিদ্র জনগোষ্ঠির কাছে করোনা ভাইরাসের আতঙ্কের চেয়ে ক্ষুধার জ্বালা বেশি : মহানগর বিএনপি সভাপতি মঞ্জু

চ্যানেল খুলনা ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হতদরিদ্র পরিবারের সবাই করোনা সংক্রমণের ঝুঁকির চেয়ে আগামী দিনগুলোতে কি খেয়ে বাঁচবেন, সে নিয়ে বেশি চিন্তিত। বর্তমান সময় দরিদ্র জনগোষ্ঠির মধ্যে করোনা ভাইরাসের আতংকের চেয়ে তাদের কাছে ক্ষুধার জ্বালার ভয় বেশি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক ও মধ্যবিত্তদের সাহায্যের ব্যবস্থা করতে হবে।
করোনা ভাইরাস মোকাবেলায় এক সঙ্গে সবাইকে কাজ করার আহবান জানিয়ে সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপি প্রলয় সৃষ্টি করেছে। এটা দেখে ভয় পেলে চলবে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে ঝড় বয়ে যাচ্ছে। অর্থনীতির গতির চাকাকে স্তব্ধ করে দিয়েছে। মানুষ এ মাহামারি থেকে পরিত্রাণ চায়, কিন্তু কোন প্রতিষেধক এখনও তৈরী হয়নি। দেশের মানুষের কল্যাণে কর্মহীন মানুষের সাহায্যের জন্য এই দুর্যোগময় সময় খুলনা বিএনপি ও অঙ্গ দল সমূহ সাহায্যের জন্য প্রস্তুত আছে।
শনিবার দুপুর আড়াইটায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসে কর্মহীন গৃহবন্ধি মানুষের জন্য খালিশপুর থানার ১২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে হাউজিং বাজার এলাকার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, শহিদুল ইসলাম পাম্পী, শেখ সাদী, আবুল কালাম জিয়া, আবু সাঈদ শেখ, শামসুর রহমান, এইচ এম সালেক, কাজী আব্দুল লতিফ, ম শ আলম, জাহিদুল ইসলাম রিপন, মোনতাসির আল মামুন, রফিকুল ইসলাম রফিক, কাল্লু কোরাশী, মশিউর রহমান খোকন, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, মঞ্জুরুল ইকবাল টিটু, আরিফুর রহমান শিমুল, মাহাবুব হাসান মঈন উদ্দিন, শাহাদাৎ হোসেন, রাজিবুল হাসান বাপ্পী, মল্লিক জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন লিটন, মাসুদ চৌধুরী, হেমায়েত উদ্দিন, চুন্নু মিয়া, জাকিয়া সুলতানা, বিউটি প্রমুখ। -খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।