সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
“দক্ষ জনশক্তি গড়তে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় অপরিহার্য”- কুয়েট ভিসি | চ্যানেল খুলনা

“দক্ষ জনশক্তি গড়তে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় অপরিহার্য”- কুয়েট ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে “স্ট্রেন্থেনিং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন উইথ খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (কুয়েট)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে শিল্প প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা এখন সময়ের দাবি। আমাদের গ্র্যাজুয়েটদের শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সাথে পরিচিত করতে এই ধরণের সেমিনার অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে”।

কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলভ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ এম. জামান।

এছাড়াও বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের বিজনেস, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার পরিচালক আলী রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নূর কুতুবুল আলম। উদ্বোধনী অধিবেশন শেষে কারিগরি সেশনগুলোতে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।