সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তারুণ্য সংগঠনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

তারুণ্য সংগঠনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

“তারুণ্য” সংগঠনের উদ্দ্যোগে খুলনা বিদ্যুৎ কেন্দ্র ও ব্লাড ব্যাংক এর সহযোগিতায় গতকাল সকাল ১১ টায় খালিশপুর বিদ্যুৎ কেন্দ্রের “সিবিএ ভবনে” শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুদ্দিন কচি সাবেক সাধারণ সম্পাদক, খুলনা বিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তা কর্মচারী ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম সাবেক সদস্য, খুলনা বিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তা কর্মচারী ক্লাব। সভাপতিত্ব করেছেন মোঃ শাহিদুল ইসলাম, উপদেষ্টা তারুণ্য সামাজিক সংগঠন ও খুলনা বিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তা। অনুষ্ঠান পরিচালনা করেন সমীর কুমার সরকার দপ্তর সম্পাদক, খালিশপুর থানা আওয়ামিলীগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সকল তরুণদের বলবো যে তারা যেন সর্বদা নিজেকে মানবসেবায় নিয়জিত রাখে, তাহলে আমাদের যুব সমাজ সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, তাই সকল তরুণদের প্রতি আহবান রইলো মানবতার কাতারে আসার জন্য। সবার তরে আহবান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও অনুষ্ঠনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইসরাত জাহান মিম, সভাপতি মাহাবুব ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, প্রভা, মঈন, হৃদয়, আরজু, শাকিল, সাজিদ ও তানভীরসহ প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।