সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝড়ের কবলে পড়া বাংলাদেশী ৩২ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর | চ্যানেল খুলনা

ঝড়ের কবলে পড়া বাংলাদেশী ৩২ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর

বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটি জনিত কারণে ফিশিং ট্রলার “এফ ভি জান্নাতুল ফেরদৌস, এফ ভি আব্দুল্লাহ-১ ও এফ ভি মায়ের দোয়া” ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ কর্তৃক ২০ আগস্ট ২০২২ আনুমানিক সকাল সাড়ে ৭টায় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে।পরবর্তীতে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট এর মাধ্যমে নিখোঁজ জেলেদের টহল জোরদার করে এবং আরও ২২জন জেলেসহ সর্বমোট ৩২জনকে উদ্ধার করে। ভারতীয় কোস্টগার্ড ২৩ আগস্ট ২০২২ দুই দেশের কোস্টগার্ডের সমঝোতার মাধ্যমে ৩২জন জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করেন।অতঃপর বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলায় স্থানান্তর করত উক্ত জেলেদের কোস্টগার্ড বার্থ মংলায় নিয়ে আসা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত ৩২জন জেলেকে মংলা স্থানীয় প্রতিনীধির নিকট কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।