সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার দুপুর দুইটায় খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনে “জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী এ্যাড: জলাল উদ্দীন রুমি।
সভায় সকল জোসেফিয়ান আইনজীবী বৃন্দকে একত্রিত করে “জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন, ৩রা নভেম্বর খুলনা-২ আসনের সাংসদ জোসেফিয়ান সেখ সালাউদ্দীন জুয়েল মহোদয়ের বার প্রাঙ্গনে আগমনকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো এবং জোসেফিয়ান প্রবীন পল্লী (জে পি পি) কে আইনী সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন – এ্যাড: এ কে মিজানুর রহমান, এ্যাড: সাইফুল আলম, জোসেফিয়ান মো: মিজানুর রহমান খান (ডিকেন), এ্যাড: আশরা ফুজজামান, এ্যাড:উজ্জল কুমার রায়, এ্যাড: মোহিতুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এ্যাড: উল্লাস কর বৈরাগী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।