সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর ১১ তম ব্যাচের ওরিয়েন্টেশন | চ্যানেল খুলনা

জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর ১১ তম ব্যাচের ওরিয়েন্টেশন

স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে দক্ষ নার্স তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আগামির বাংলাদেশের মানুষের স্বাস্থ্য যাদের হাতে থাকবে নিরাপদ এমন নার্স তৈরিতে অবদান রাখছে খুলনার প্রথম বেসরকারি নার্সিং ইনস্টিটিউট জিএমআর নার্সিং ইনস্টিটিউট। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত নার্সের বিকল্প নাই। সবার উপরে সেবার মানসিকতা ও সুন্দর অমায়িক ব্যবহার একজন অসুস্থ মানুষকে দিতে পারে সুস্থ প্রাণবন্ত জীবন।
শনিবার (১৩ নভেম্বর) জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর নার্সিং সায়েন্স ১১ তম ব্যাচ ও মিডওয়াইফারি ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ডা. গাজী মিজানুর রহমান। জিএমআর নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ কণক প্রভা বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সোনাডাংগা থানা কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম , ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া তোহিদুল ইসলাম , ট্রয় আন্ডারসন নির্বাহী স্পিক আপ। বক্তব্য রাখেন জাকিয়া সুলতানা পরিচালক জিএমআর নার্সিং ইনস্টিটিউট।

অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরআন, গীতা, বাইবেল পাঠ ও জাতীয় সঙ্গীত। নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য শুভেচ্ছা সঙ্গীত পরিবেশন করেন ২য় বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর পিংকি বাছাড়, রাজীব কুমার মন্ডল ও মিতা হালদার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।