সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাসদ খুলনা জেলা ও মহানগর শাখা পূর্নাংগ কমিটি গঠন | চ্যানেল খুলনা

জাসদ খুলনা জেলা ও মহানগর শাখা পূর্নাংগ কমিটি গঠন

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে এ বর্ধিত সভা জাসদের অস্থায়ী কার্যালয়ে জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে এবং মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামান মন্টুর পরিচালনায় বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে জেলা ও মহানগরের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন জেলা সাঃ সম্পাদক স ম রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক জাকির হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, চান মিয়া, মহত শেখ, রেহেনা পারভীন। সভায় সর্বসম্মতিক্রমে ৪৬ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি খালিদ হোসেন, সাঃ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক মোসারেফ হোসেন, কোষাধ্যক্ষ বাচ্চু মিয়াসহ ৪৬ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়। একই সভায় ৪৬ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির
নেতৃবৃন্দ হলেন সভাপতি শেখ গোলাম মোর্তুজা, সাঃ সম্পাদক স ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সাবু, কোষাধ্যক্ষ কামরুল ইসলামসহ ৪৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।