সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাপার সিদ্ধান্ত বদল, নির্বাচন করবেন হাজী মিলন | চ্যানেল খুলনা

জাপার সিদ্ধান্ত বদল, নির্বাচন করবেন হাজী মিলন

চ্যানেল খুলনা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জাপার মেয়র প্রাথী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের।
এর আগে মিলন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি আমি। বিকেল ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন জমা দেব।

কিন্তু বিকাল ৪টায় সিদ্ধান্ত বদল করে মেয়র পদে নির্বাচনে থাকার কথা জানিয়েছেন মিলন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। বেলা ৪টায় নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে জাপা মহাসচিব রাঙ্গা বলেন, দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচন করবে। তার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিচ্ছি। রাঙ্গা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে নির্বাচনের শেষ পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।
এ বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এর পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।