সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমির প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমির প্রতিযোগিতা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে। চিত্রাংকন প্রতিযোগিতার ছবি বাড়ি থেকে একেঁ আগামী ১২ আগস্ট দুপুর ১২ টার মধ্যে খুলনা শিশু একাডেমির কার্যালয়ে জমা দিতে হবে। ১৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় খুলনা শিশু একাডেমিতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি বিভাগ যথাক্রমে- ‘ক’ বিভাগ প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, ‘খ’ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম এবং ‘গ’ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত, খ ও গ বিভাগের বিষয়: ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’। সকল বিভাগের মাধ্যম উন্মুক্ত।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কবিতা ‘মুজিব ফিরে আসে’ এবং ‘খ’ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কবিতা ‘মুছে ফ্যালো মিছে অশ্রু তোমার’।

চিত্রাংকন প্রতিযোগিতায় ১১ বাই ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। ছবির পিছনে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। আগামী ১৫ আগস্ট সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।