সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ | চ্যানেল খুলনা

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

“ইগনাইট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন ২০২৬’। শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

এ সময় উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা। আয়োজনের সার্বিক সমন্বয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আওরঙ্গ আলিফ। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের এক দৃঢ় ভিত্তি। ‘ইগনাইট ইয়োর পটেনশিয়াল’ প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগীÑএটি তরুণ প্রকৌশলীদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগ্রত করে নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা যোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন, দলগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “কুয়েট বরাবরই গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। আমি বিশ্বাস করি, এই উৎসব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিনিময়, সৃজনশীলতা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলমান এই ফেস্টিভ্যালে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এবারের আয়োজনে মোট ৬ লক্ষ টাকার আকর্ষণীয় প্রাইজপুল রাখা হয়েছে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। তিন দিনের এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার স্বাক্ষর রাখার সুযোগ পাচ্ছে। ফেস্টিভ্যালের প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছেÑলাইন ফলোয়ার রোবট, সকার বট, বিজনেস কেস স্টাডি, অ্যাড-মেকিং, ক্যাড কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স অলিম্পিয়াড, অটোমোবাইল অলিম্পিয়াড, কন্টেন্ট রাইটিং এবং গেমিং কনটেস্ট। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রকৌশলীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী সক্ষমতা জাগ্রত করার প্রয়াস নেওয়া হয়েছে। দেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠান এবারের ফেস্টিভ্যালকে পৃষ্ঠপোষকতা করছে।

আগামী ২৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আয়োজকদের প্রত্যাশা, ‘ইগনিশন ২০২৬’ শুধু একটি প্রতিযোগিতামূলক আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার মাইলফলক হয়ে উঠবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

কুয়েটে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন ডীন আবু ইউসুফ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।