সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় ও এরিয়া কমিটি ঘোষণা | চ্যানেল খুলনা

জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় ও এরিয়া কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত ও আদর্শিক দৃঢ়তায় বলীয়ান জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির দীর্ঘদিনের প্রত্যাশিত খুলনা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ও এরিয়া কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আবেদীন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল ও সাংগঠনিক সম্পাদক (খুলনা) বেনজির চঞ্চলের তত্ত্বাবধানে এ ঘোষণাটি সম্পন্ন হয়।

ঘোষিত কমিটিতে খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ পারভেজ এবং সাধারণ সম্পাদক পিপলু ইজেরদার। আর খুলনা এরিয়া কমিটির সভাপতি হয়েছেন মোঃ সাজিদ সামসাদ ও সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস।

নবগঠিত কমিটি দেশপ্রেমিক, কর্মঠ ও দূরদৃষ্টিসম্পন্ন তরুণ অফিসারদের নিয়ে গঠিত হওয়ায় কর্মকর্তা সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে। খুলনা অঞ্চলের কর্মকর্তা সমাজ নবনির্বাচিত কমিটির প্রতি অভিনন্দন ও সমর্থন জানিয়েছেন।

অফিসার কল্যাণ সমিতি আশা প্রকাশ করেছে, এই কমিটি জনতা ব্যাংকের জাতীয়তাবাদী অফিসারদের অধিকার, মর্যাদা ও কল্যাণের ক্ষেত্রে মাইলফলক স্থাপন করবে এবং আগামীর সংগ্রামে আলোকবর্তিকা হয়ে উঠবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।