সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চ্যানেল খুলনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

চ্যানেল খুলনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনার ভাইরাসের প্রাদূর্ভাব দিনদিন বেড়েই চলেছে আর সেই সাথে বাড়ছে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর দুঃখ ও দুর্দশা। ঘর থেকে বাইরে বের হতে না পাড়ায় যেমন তারা দুর্বীসহ জীবনযাপন করছে। কাজ না থাকায় তারা তাদের পরিবার-পরিজন নিয়ে কষ্টের মাঝে দিন পার করছে।

এমন কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে তাদের পাশে দাড়ালো দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম ভিডিও নিউজ পোর্টাল ”চ্যানেল খুলনা”।


বৃহস্পতিবার সকালে চ্যানেল খুলনা পরিবারের পক্ষ থেকে খুলনার গরীব অসহায়দের খুজে খুজে তাদের মাঝে রমযান মাসের জন্য খাদ্য সামগ্রী পৌছে পৌছে দেওয়া হয়। যাতে একটি পরিবার অন্তত চার দিন চলতে পারে।
এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতা এস এম নুর হাসান জনি বলেন, অযথা বাহিরে ঘোরা ফেরা না করে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন সেই সাথে বিত্তবানদের অসহায় মানুষের পাশে এসে দাড়ানোর আহবান জানান তিনি।

চ্যানেল খুলনার সিইও এইচ আর তানজির বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের যার যেমন সামর্থ আছে দিন আনে দিন খায় এমন মানুষের পাশে দাড়ানো উচিত। আমাদের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিত এই পরিস্থিতে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে বিত্তবানরা দেশের সেবায় মানুষের সেবায় এগিয়ে আসুৃক।
এছাড়াও এই ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন, চ্যানেল খুলনার প্রতিবেদক বেল্লাল হোসেন সজল, আল আমিন, নুরুল আমিন, জহিরুল ইসলাম জয় সহ আরো অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।