সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪ | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গভীর রাতে অবৈধভাবে স্থানান্তরের সময় ৯ হাজার ১০০ লিটার পেট্রোলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় একটি ট্যাংকার ট্রাক থেকে তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল।

আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলা কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), ওই লরিচালক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩) গাড়ি হেলপার পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮) ও দৌলতদিয়ার এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০)।

পুলিশ জানায়, খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে রোববার রাত ৩টার দিকে খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংকার ট্রাক থেকে ড্রামে বোঝাই করে পেট্রোল তোলা হচ্ছিল ট্রাক্টরে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ এসব জ্বালানি তেল আটক করে হেফাজতে নিয়েছে। মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে। আর ট্যাংকারে রয়েছে আরও ৭৪০০ লিটার তেল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, আটক তেলভর্তি ট্যাংকারটি এখন থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

চুয়াডাঙ্গা আরও সংবাদ

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চুয়াডাঙ্গায় তেল-ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।