সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ পরিবারের উদ্যোগে বুধবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে সম্মানতি অতিথি ছিলেন গভর্ণিংবডির সদস্য ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াদ হোসেন মুন্সী। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক চন্দ্র শেখ মিস্ত্রী, মোঃ আক্কাজ আলী, খাইরুল ইসলাম, বিজয়া রায় চৌধুরী, উত্তম কুমার দাস প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল শাখা ও বিএমটি শাখার প্রায় ২ শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেণ। এ সময় পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।