সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনিত সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আকতার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক প্রমুখ।

এছাড়াও কর্মী সভায় উপজেলা ও সাত ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।