সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিএনপির সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিএনপির সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা ডেস্কঃ চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা একটায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন নেতারা।

সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে যোগদান, ভারত সফর এবং সে দেশের সাথে নানা চুক্তির বিষয় নিয়ে বিএনপি নেতারা বৈঠকে পর্যালোচনা করেন। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করেন বিএনপি নেতারা।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।