সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থদের মাঝে নৌবাহিনীর মানবিক সহায়তা | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুঃস্থদের মাঝে নৌবাহিনীর মানবিক সহায়তা

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে মঙ্গলবার (১ মে ২০২১) মংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট এর তত্ত্বাবধানে খুলনা জেলার ডাংমারী, পিরোজপুর জেলার মাঝারের চর, চরখালী ও মঠবাড়িয়া এলাকায় ২০০০ পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া গত ৩১ মে ২০২১ তারিখে বরগুনা জেলার বেতাগী ও ফুলঝুড়ি এবং বাগেরহাট জেলার মোংলা, জঁয়মনি ও রামপাল এলাকায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া কক্সবাজারের নুনিয়াছরা, কুতুবদিয়া পাড়া, সমতিপাড়া, নাজিরারটেক ও ইনানী বীচ এলাকার ৬নং ওয়াড জেলে পাড়ার ৫০০ পরিবারের মাঝে অনুরুপ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।