সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা ফকির রবিউল ইসলামের পিতার ইন্তেকাল | চ্যানেল খুলনা

গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা ফকির রবিউল ইসলামের পিতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধিঃ গিলাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নেতা ফকির রবিউল ইসলামের পিতা বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন ফকির গিলাতলা ফকিরপাড়া নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে গতকাল সকাল সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন।ইন্না লি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৮৫) বছর। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল জোহর বাদ ফকির পাড়া জামে মসজিদ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানান মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খানজাহান আলী বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এসএ রহমান বাবুল, থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ
আমজাদ হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ সেলিম সরদার , মোঃ রফিকুল ইসলাম শুকুর, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সৈয়দ কেসমত আলী, শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোল্যা সোলায়মান, আলহাজ্ব শেখ আল আমিন, ইউপি সদস্য হুমায়ুন কবির, সৈয়দ শাহজাহান আলী, শাফি মেম্বর,সিরাজ মোড়ল, আফিলগেল বাজার বণিক সমিতির
সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন, বনি, মিন্টু প্রমুখ। জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মোঃ আব্দুর রহিম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।