সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ২ আসনে হাতপাখা'র প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ | চ্যানেল খুলনা

খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ টায় সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউজ মোড়, সঙ্গীতার মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ কালে হাতপাখা মার্কা সর্বসাধারণের ভালোভাসায় সিক্ত হন।

প্রচারণা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হাতপাখার জন্য সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে,নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন খুলনাকে আধুনিক নগরী গড়তে হাতপাখার প্রার্থী কাজ করে যাবেন শিক্ষাবান্ধব, মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মোঃ শোয়েবুর রহমান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ মঈন উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ আব্দুর রশিদ, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মোঃ মহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ শাহ জালাল, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।