সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল রোববার বিকেলে খুলনা সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে চলাচলরত যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের ২০২৫-২০২৬ অর্থবছরের নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল থেকে শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রম চলমান থাকবে।

প্রতিটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ইজিবাইকের নবায়ন ফি দুই হাজার টাকা। চালক এবং মালিকগণ স্ব স্ব ব্লু-বুক ও আরএফআইডি কার্ড প্রদর্শন করে বিলের কপি খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স যানবাহন শাখা থেকে গ্রহণ করতে হবে। বিলের কপি সংগ্রহ পূর্বক ইসলামী ব্যাংক খুলনা মহানগরীর যেকোন শাখায় জমা প্রদান করতে হবে। জমা প্রদান সাপেক্ষে বিলের অফিস কপি প্রদর্শন করে লাইসেন্স যানবাহন শাখা হতে ব্লু-বুক নবায়ন করে নিতে হবে। কেসিসি লাইসেন্স যানবাহন শাখার এ কার্যক্রম সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি লাইসেন্সবিহীন কোন ইজিবাইক চলাচল না করার জন্য চালক ও মালিকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন। নির্ধারিত সময়ের পর আরএফআইডি কার্ড ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন ইজিবাইক আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিঃ মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মোঃ দেলোয়ার হোসেন, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।